,

বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো আলালকে

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে মেডিকেল চেকআপের জন্য ভারতে যেতে দেওয়া হয়নি। আজ রোববার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়।

এ তথ্য জানিয়ে আলাল আমাদের সময়কে বলেন, সকাল সাড়ে ৮টার দিকে তিনি বিমানবন্দরে যান। সাড়ে ১০টায় তার ফ্লাইট ছিল। কিন্তু হাইকোর্টের কাগজপত্র ও চিকিৎসা সংক্রান্ত যাবতীয় কাগজপত্র থাকা সত্ত্বেও তাকে যেতে দেওয়া হয়নি। বিমানবন্দর ইমিগ্রেশনে সোয়া দুই ঘণ্টা বসিয়ে রেখে কোনো কারণ না দেখিয়েই তাকে ফেরত পাঠানো হয়।

গত বছর ভারতের একটি হাসপাতালে কিডনির টিউমার অপসারণ শেষে ডিসেম্বরে দেশে ফেরেন আলাল। নিয়মিত মেডিকেল চেকআপের জন্য আজ ভারতে যাওয়ার কথা ছিল তার।

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ