,

ছেলের লাশ হলেও ফেরত চান আবদুল হান্নান

news-image

সীতাকুণ্ড প্রতিবেদক : সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডে বিএম কন্টেইনার ডিপুর ক্রেইন অপারেটর মো.মনিরের খোঁজ পাচ্ছেন না তার পরিবার। আজ শনিবার তাদের বাড়ীতে গিয়ে দেখা যায় কান্নার মাতম। এই কান্না কিছুতেই থামছে না পরিবারের।

মনিরের বাবা আবদুল হান্নান বলেন,‘আমার ছেলে জীবিত না থাকলেও মৃত দেহটা হলেও ফেরৎ পাবার ব্যবস্থা করা হোক, আমি আমার ছেলের মুখখানা শেষবারের মতো দেখতে চাই। তার দেহটা পাওয়া গেলেও মনকে শান্তনা দেওয়া যেতো, তাও মনে হয় সন্দিহান।’

নিখোঁজ আবদুল মনির হোসেন সীতাকুণ্ডের ১০ নম্বর সলিমপুর এলাকার ফকিরপাড়ার বাসিন্দা মো. আবুল হান্নানের ছেলে।

এদিকে, মনিরের অন্তঃসত্ত্বা স্ত্রী রহিমা আক্তার বলেন, বিয়ের ছয় মাসের মাথায় জীবনটা এলোমেলো হয়ে গেলো। সীতাকুণ্ডের বিএম ডিপোর অগ্নিকাণ্ডের ঘটনার ৬ দিন পরও খোঁজ মেলেনি তার।

মনির বিএম ডিপোতে এফএলটি (ক্রেইন) অপারেটরের কাজ করতো। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা ২২ টি লাশ দেখেও তার দেহ সনাক্ত করা সম্ভব হয়নি।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর