বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে কাছে পেয়ে আপ্লুত টিউলিপ

news-image

ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো খালা শেখ হাসিনাকে কাছে পেয়ে আবেগে আপ্লুত টিউলিপ। সাক্ষাতে খালাকে তিনি জড়িয়ে ধরেন। এ সময় তার চোখে আনন্দাঅশ্রুু দেখা গেছে। মা শেখ রেহানাসহ অন্যান্য আত্মীয়রাও সেখানে উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা জড়ো হয়েছেন লন্ডনে। অত্যন্ত আনন্দঘন সময় কাটছে তাদের।

কেন্দ্রীয় লন্ডনের হোটেল হিল্টন অন পার্ক লেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ হয় টিউলিপের। ব্রিটিশ এমপি নির্বাচিত হবার পর এই প্রথম প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা টিউলিপের।

হাস্যো‌জ্জ্বল প্রধানমন্ত্রী এ সময় টিউলিপকে বলেন, তুই তো এখন আর আগের টিউলিপ না, একজন দায়িত্বশীল রাজনীতিক, ব্রিটিশ পার্লামেন্টের এমপি। উত্তরে টিউলিপ বলেন,  তোমার কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছি বলেই আজ আমি এ অবস্থানে আসতে পেরেছি।

প্রধানমন্ত্রী এ সময় নির্বাচনকালের বিভিন্ন গল্প শোনেন টিউলিপের কাছে। একটি বিজয়ের অপেক্ষায় তার সেই দীর্ঘ প্রতীক্ষার গল্পও শোনান টিউলিপকে।

এর আগে শুক্রবার স্থানীয় সময় বিকাল ৩টা ৪৮ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৮টা ৪৮ মিনিটে) তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং উড়োজাহাজ ‘রাঙাপ্রভাত’ হিথ্রো বিমানবন্দরে পৌঁছায়।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা