সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়তে পারে মদের দাম

news-image

নিউজ ডেস্ক : ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মদ আমদানিতে অগ্রিম কর ২০-২৫ শতাংশ বৃদ্ধি পাচ্ছে। অগ্রিম কর আরোপের কারণে দাম বাড়বে মদ জাতীয় পণ্যের।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে এই বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেট অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্ব করছেন। উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রস্তাবিত বাজেটে আরও যেসব পণ্যের দাম বাড়তে পারে সেই তালিকা নিচে দেওয়া হলো:

বডি স্প্রে, প্রসাধনী পণ্য, জুস, প্যাকেটজাত খাদ্য দ্রব্য, আমদানি করা ফল, ফুল, আমদানি করা ফার্নিচার, কসমেটিকস, সিগারেট, বিড়ি, তামাক, গুল, জর্দা, প্রাইভেটকার, আমদানি করা স্মার্টফোন, আমদানি করা ফ্রিজ, এসি, আমদানি করা মোটরসাইকেল, চিজ ও গুঁড়ো দুধ।