,

বিএনপির ৩ দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

news-image

নিজস্ব প্রতিবেদক : গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তিনদিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির মধ্যে আছে- ৯ জুন ঢাকাসহ সকল মহানগরে এবং ১১ জুন জেলা সদরে বিক্ষোভ এবং ১৩ জুন উপজেলা পর্যায়ে প্রতিবাদ কর্মসূচি। আজ মঙ্গলবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং মূল্য হ্রাসের দাবিতে বিএনপির স্থায়ী কমিটির সভায় এই বিক্ষোভ কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। দলের সকল অঙ্গসংগঠনসমূহও এই কর্মসূচি পালন করবে বলেও সিদ্ধান্ত হয়।

গতকাল সোমবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা হয়। এতে অংশ নেন মহাসচিব মির্জা ফখরুল ছাড়াও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

মির্জা ফখরুল বলেন, নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি যখন জন-জীবন চরম দুর্ভোগ সৃষ্টি করছে সেই সময় গ্যাসের ২২ দশমিক ৭৮ মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের জীবনে মরার ওপর খাড়ার ঘা হিসেবে আঘাত করল। রান্নার জন্য ব্যবহৃত চুলার গ্যাসের মূল্য বৃদ্ধি, সার কারখানার ব্যবহৃত গ্যাসের মূল্যবৃদ্ধি, শিল্প কারখানায় ব্যবহৃত গ্যাসের মূল্য বৃদ্ধি, বিদ্যুৎ কেন্দ্রে সরবরাহকৃত গ্যাসের মূল্য বৃদ্ধি সেইসঙ্গে প্রতি ঘন মিটার ১০ পয়সা ডিমান্ড চার্জ সংযুক্ত করে একদিকে মানুষের দৈনিন্দন জীবনের ব্যয় বৃদ্ধি, অন্যদিকে কৃষি, শিল্প ও বিদ্যুৎ সরবরাহে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলবে।

তিনি আরও বলেন, প্রতিটি দ্রব্যের মূল্য আরও বৃদ্ধি পাবে। কোনোমতেই জনগণের পক্ষে এই ব্যয় ভার বহন করা সম্ভব হবে না। বিএনপির স্থায়ী কমিটি অবিলম্বে গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করে পূর্বের মূল্যে ফিরে যাওয়ার দাবি করছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না