,

তামিম মিথ্যা বলেছে: পাপন

news-image

অনলাইন ডেস্ক : টি-টোয়েন্টি থেকে ৬ মাসের স্বেচ্ছা বিরতি নিয়েছেন তামিম ইকবাল। তাই তাকে ছাড়াই টি-টোয়েন্টি দল সাজাচ্ছে বাংলাদেশ। কিন্তু প্রশ্ন হলো, বিশ্রামের ছয় মাস শেষ হওয়ার পর কী করবেন ওয়ানডে দলের অধিনায়ক? এই বিশ্রাম পর্ব শেষ হওয়ার পরপরই শুরু হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের তোড়জোড়। বিশ্রাম থেকে ফিরেই কি বিশ্বকাপ দলে ঢুকে যাবেন তামিম?

রবিবার সংবাদ মাধ্যমে তামিম বলেছিলেন, ‘টি-টোয়েন্টি নিয়ে যে পরিকল্পনা আমার, আমাকে তো বলার সুযোগই দেওয়া হয় না। আমার মনে হয় এতটুক আমি ডিজার্ভ করি যে আমি কি চিন্তা করি না চিন্তা করি এটা আমার মুখ থেকে শোনা।’

এদিকে, তামিমের এ বক্তব্যকে মিথ্যা বলছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজে পাপন জানিয়েছেন, তামিমের সঙ্গে অন্তত চারবার টি-টোয়েন্টি নিয়ে আলোচনা হয়েছে তারা।
পাপন বলেছেন, ‘এটি পুরোপুরি মিথ্যা (যে আমরা তার সঙ্গে টি-টোয়েন্টি নিয়ে কথা বলিনি)। আমি ওকে অন্তত চারবার বাসায় ডেকেছি এবং টি-টোয়েন্টি খেলতে অনুরোধ করেছি। বোর্ডের অন্যরাও এ বিষয়ে ওর সঙ্গে কথা বলেছে। এখন দেখুন ও কী বলছে!’

তিনি আরও যোগ করেন, ‘অনেকবার অনুরোধের পরও সে আমাদের লিখিত দিয়েছে যে এখন (টি-টোয়েন্টি) খেলতে চায় না। আমি বুঝতে পারছি না এখানে কনফিউশন আসলে কোথায়। আমি বলতে চাচ্ছি, ও কী বলতে চায় বলতে দিন। এরপর আমরা আমাদের হাতে থাকা প্রমাণ দেখাবো।’

তামিমকে টি-টোয়েন্টিতে যেকোনো সময় স্বাগত জানাতে প্রস্তুত পাপন, ‘আমরা তাকে টি-টোয়েন্টিতে দেখতে চাই। সে কি খেলবে? সে কি বিশ্বকাপ খেলতে চায়? যদি চায় তাহলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে খেলতে হবে।’

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী