,

অস্তিত্ব রক্ষায় বিএনপি নির্বাচনে আসবে : নানক

news-image

নিজস্ব প্রতিবেদক : লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, অস্তিত্ব রক্ষা করতে হলেও বিএনপিকে নির্বাচনে আসতে হবে। না হলে দলটি বিলীন হয়ে যাবে। আজ সোমবার সন্ধ্যায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ইউনিটের সম্মেলনে তিনি এ কথা বলেন। বাসাবো কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

নানক বলেন, বিএনপি যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি করে, তার কবর রচনা হয়ে গেছে। সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান সরকারের অধীনে সবাইকে নির্বাচনে আসতে হবে। এর বাইরে যাওয়ার সুযোগ নেই।

বিএনপি নেতারা আবারও ষড়যন্ত্র করছে দাবি করে তিনি বলেন, ওরা বলে ৭৫’এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। এর মাধ্যমে তারা কি বোঝাতে চায়? মনে রাখবেন, এটা ৭৫’ নয়, ২০২২ সাল। বাংলাদেশে আর ৭৫ ফিরে আসবে না। বাংলার মাটিতে তাদের সে ষড়যন্ত্রের স্বপ্ন কখনোই সফল হবে না। জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রের সকল আস্তানা জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে।

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর সমবেদনা জানান সাবেক প্রতিমন্ত্রী নানক। তিনি বলেন, যারা এ দুর্ঘটনায় নিহত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করি। যারা আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন আমরা আশা করি তারা শিগগিরই এই রোগ মুক্তি লাভ করবেন। চট্টগ্রামের যেসব রোগীরা রয়েছেন এবং ঢাকায় যে সব রোগীরা এসেছেন তাদের সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সারাদেশে ঈদ উৎসব চলছে উল্লেখ্য করে নানক বলেন, পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঘরবাড়িগুলোতে সাজ-সজ্জা চলছে। বিভিন্ন জায়গা থেকে অনেক মেহমান আসবে, ব্রিজের ওপর দিয়ে চলাচল করবে। এ উপলক্ষে ওই অঞ্চলের মানুষের মাঝে ঈদ উৎসব চলছে। আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মধ্যে মেলবন্ধন সৃষ্টি হবে। শুধু তাই নয়, এই সেতুটি নির্মাণের ফলে তিন শতাংশ প্রবৃদ্ধি বেড়ে যাবে।

সবুজবাগ থানার অর্ন্তগত ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাসুদ হাসান শামীমের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন- মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ সেরনিয়াবাত, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন প্রমুখ

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ