,

বিশ্বকাপে সুযোগ না পেয়ে কান্নায় ভেঙে পড়েন ইউক্রেন ফুটবলাররা

news-image

স্পোর্টস ডেস্ক : নিজেদের ইতিহাসে দ্বিতীয়বার বিশ্বকাপে খেলার একেবারেই দ্বারপ্রান্তে ছিল ইউক্রেন। তবে রোববার ওয়েলসের বিপক্ষে প্লে-অফ ফাইনালে ১-০ গোলে হেরে স্বপ্ন ভঙ্গ হয় রাশিয়ার আগ্রাসনের শিকার দেশটি। তাইতো ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েন দেশটির ফুটবলাররা।

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন ম্যাচজুড়ে ভালো খেলেও ফলাফলটা নিজেদের করে নিতে পারেনি। আত্মঘাতি গোলের শিকার হয়ে ১-০ গোলে হেরে যায় তারা। অন্যদিকে ৬৪ বছর পর বিশ্বকাপে জায়গা করে নেয় ওয়েলস।

সাবেক রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড গ্যারেথ বেলের ফ্রি-কিকেই প্রতিপক্ষের ফুটবলারের মাথায় লেগে গোলটি হয়। বেলের বাঁ দিক থেকে ফ্রি-কিক হেডে ক্লিয়ার করার চেষ্টায় নিজেদের জালে পাঠান ইউক্রেইন অধিনায়ক আন্দ্রি ইয়ারমোলেঙ্কো।

ম্যাচ শেষে ইউক্রেনের ফুটবলাররা তাদের সমর্থকদের সামবে বেশ আবেগী হয়ে পড়েন। বিশেষ করে দলটির ফরোয়ার্ড রোমান ইয়ারেমচুক নিজের কান্না ধরে রাখতে পারেননি।

এদিন কার্ডিফে প্রায় ২০০০ ইউক্রেনীয় সমর্থক ছিল। তবে শেষ বাঁশি বাজার পর তারা নিজ দেশের ফুটবলারদের করতালি দিয়ে অভিবাদন জানান।

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী