,

চলতি বছরের বাজেট অধিবেশন শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের চলতি বছরের বাজেট অধিবেশন শুরু হয়েছে। আজ রোববার বিকেল ৫টা ১২ মিনিটে জাতীয় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়।

এর আগে স্পিকারের সভাপতিত্বে সংসদ ভবনে কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

এটি একাদশ জাতীয় সংসদের চতুর্থ বাজেট অধিবেশন। এই অধিবেশনে আগামী ৯ জুন ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। এবারের অধিবেশনও স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হচ্ছে।

গত ১৮ জুন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেন। সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল।

সরকারের এর আগের দুইটি অর্থ বছরের বাজেট বৈশ্বিক মহামারি কোভিড-১৯ পরিস্থিতির মধ্যেই দেওয়া হয়। সংগত কারণেই ওই দুইটি বাজেট অধিবেশন সংক্ষিপ্ত করা হয়েছিল।

আগামী ৯ জুন অর্থমন্ত্রী সংসদে বাজেট উপস্থাপনের পর প্রস্তাবিত বাজেটের ওপর নিয়ম অনুযায়ী সংসদ সদস্যরা আলোচনা করবেন। এর পর আগামী ৩০ জুন প্রস্তাবিত বাজেট পাশ হবে বলে জানা গেছে। বাজেট ছাড়াও এই অধিবেশনে কিছু গুরুত্বপূর্ণ বিল উপস্থাপন এবং এর আগে উপস্থাপিত কিছু বিল পাস হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না