,

লন্ডনে স্বজনদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

news-image

ব্রিটিশ পার্লামেন্টে এমপি নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাছে পেয়ে জড়িয়ে ধরলেন ছোট বোন শেখ রেহানার কন্যা টিউলিপ। এ সময় সেখানে প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল ও শেখ রেহানাও ছিলেন।

কেন্দ্রীয় লন্ডনের হোটেল হিল্টন অন পার্ক লেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ হয় টিউলিপের। বিশ্রাম শেষে চোখ চেকআপের জন্য রাত ৮টায় চিকিৎসকের কাছে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী গাড়িতে উঠে বসেছেন এমন সময় টিউলিপ এসে হাজির। সোজা গাড়িতে উঠে গিয়ে জড়িয়ে ধরেন খালা শেখ হাসিনাকে। প্রধানমন্ত্রীও জড়িয়ে ধরেন টিউলিপকে।

টিউলিপকে হোটেলে বসিয়ে রেখেই তিনি চলে যান চিকিৎসকের কাছে। মায়ের সঙ্গে ছিলেন সায়মা ওয়াজেদ পুতুল। কানাডা থেকে তিনি এসেছেন পারিবারিক রিইউনিয়নে।

টিউলিপের পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, চিকিৎসকের কাছে থেকে ফেরার পর প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ আলাপ হয় টিউলিপের। হাস্যো‌জ্জ্বল প্রধানমন্ত্রী এ সময় টিউলিপকে বলেন, তুই তো এখন আর আগের টিউলিপ না, একজন দায়িত্বশীল রাজনীতিক, ব্রিটিশ পার্লামেন্টের এমপি। উত্তরে টিউলিপ বলেন, তোমার কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছি বলেই আজ আমি এ অবস্থানে আসতে পেরেছি।

প্রধানমন্ত্রী এ সময় নির্বাচনকালের বিভিন্ন গল্প শোনেন টিউলিপের কাছে। একটি বিজয়ের অপেক্ষায় তার সেই দীর্ঘ প্রতীক্ষার গল্পও শোনান টিউলিপকে।

এর আগে গতকাল শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টা ৪৮ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৮টা ৪৮ মিনিটে) তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং উড়োজাহাজ রাঙাপ্রভাত হিথ্রো বিমানবন্দরে পৌঁছায়। সেখানে পৌঁছার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা দেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী ও প্রবাসীরা। এরপর তিনি বিশ্রামের জন্যে চলে যান হোটেলে তার জন্য নির্ধারিত কক্ষে।
 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ