,

দুর্নীতিবাজদের ঘৃনা করলে দেশে দুর্নীতি দূর হবে : জি এম কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দুর্নীতিবাজদের সম্মান করলে সমাজ দুর্নীতিবাজে ছেয়ে যাবে। তাই দুর্নীতিবাজদের ঘৃনা করতে হবে। দুর্নীতিবাজে জড়িতদের ঘৃণা করলেই সমাজ থেকে দুর্নীতি বিদায় নেবে।

উত্তরা কালচারাল সোসাইটির ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ শনিবার বিসিক মিলনায়তনে একটি সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত, উপমহাদেশের বিখ্যাত কন্ঠশিল্পী খুরশিদ আলমকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উত্তরা কালচারাল সোসাইটির সাধারণ সম্পাদক রবিউল মাহমুদ ইয়ংয়ের পরিচালনায় সংবর্ধিত কন্ঠশিল্পী খুরশিদ আলমের হাতে সম্মাননা ও ক্রেস্ট তুলে দেন শেরীফা কাদের। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনষ্টিউট বাংলাদেশের সাধারণ সম্পাদক দেবপ্রসাদ দেবনাথ দুলাল, বাংলাদেশ পথ নাটক পরিষদের সভাপতি মিজানুর রহমান এবং উত্তরা কালচারারাল সোসাইটির উপদেষ্টা প্রকৌশলী মো. ইউনুস আলী।

 

এ জাতীয় আরও খবর

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা

দিল্লিতে বিমান থেকেই আটক সিজেপি প্রতিষ্ঠাতা দীপকে

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহায়তা দেবে সরকার

শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

যন্তর মন্তরে যেতে বাধা, দিল্লির বিভিন্ন স্থানে বিক্ষোভ

৩৪৬ রানেই থামল বাংলাদেশের ইনিংস

নেতারা আটক, তবুও আন্দোলন চালানোর ঘোষণা সিজেপির

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি