,

ফুটবলকে বিদায় জানালেন তেভেজ

news-image

স্পোর্টস ডেস্ক : সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন কার্লোস তেভেজ। ২০ বছরের ক্যারিয়ার শেষে বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার সাবেক এই ফরোয়র্ড।

বিদায় বেলায় তেভেজ বলেন, ‘আমি অবসর নিয়েছি, এটাই নিশ্চিত। অনেক জায়গা থেকেই আমি প্রস্তাব পেয়েছি, এমনকি যুক্তরাষ্ট্র থেকেও। তবে আমি আমার সবকিছু দিয়ে ফেলেছি। গতবছরই আমার জন্য খেলে যাওয়া কষ্টকর ছিল। আমি আমার সেরা সমর্থককেই হারিয়েছি।’

৩৮ বছর বয়সী এই তারকা মূলত তার বাবার কথাই উল্লেখ করেছেন। যেখানে গতবছর তার বাবা মারা যান।

খেলোয়াড়ি জীবন শেষে অবশ্য কোচ হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন তেভেজ।

সমৃদ্ধ ক্যারিয়ারে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ২০০৪ খেকে ২০১৫ পর্যন্ত ৭৬ ম্যাচ খেলেছিলেন তেভেজ। তবে সর্বশেষ তিনি নিজ দেশের ক্লাব বোকা জুনিয়র্সের হয়ে মাঠ কাঁপান। এছাড়া ক্লাব ক্যারিয়ারে তিনি ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও জুভেন্টাসের মতো বড় ক্লাবে খেলেছেন। সব ক্লাবের হয়ে তিনি ৭৪৬ ম্যাচে ৩০৮ গোল করেছেন।

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী