সোমবার, ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় চালের বাজারে অভিযান, দুই দোকানদারকে জরিমানা

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় চালের বাজার স্থিতিশীল রাখতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে জেলা শহরের আনন্দবাজারে জেলা প্রশাসন ও জেলা খাদ্য অধিদপ্তর যৌথভাবে এ অভিযান চালায়। অভিযানের নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন।
আদালত সূত্রে জানা গেছে, দুপুরে আনন্দবাজারের চালের দোকানগুলোতে অভিযান চলাকালে প্লাস্টিক বস্তায় চাল রাখার দায়ে আবুল খায়ের এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা এবং চাল এক মাসের বেশি সময় ধরে মজুত রাখায় শামীম এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রে ইয়ামিন হোসেন জানান, চালের বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

ফাঁসির রায় কার্যকর না হলে বিচার অসম্পূর্ণ: নিহত মিরাজের বাবা

বিরতির পর নতুন গানে ফিরলেন মেহরাব

ওহায়োতে বন্দুকধারীর গুলিতে ১২ জন আহত

বিদ্যুতের লুটপাটের দায় জনগণের ওপর চাপানো যাবে না: জামায়াত নেতা

৩ দিনের সফরে রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

৬ দফা দাবিতে ঢামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে যুগান্তকারী পরিকল্পনা সরকারের: মাহদী আমিন

তামিলনাড়ুতে ‘পার্টি ফান্ড’ দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

গণতান্ত্রিক বাংলাদেশে ঘুরে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

রামিসা হত্যা: দ্রুত রায় কার্যকরের দাবি বাবার

দেশমকে শিরোপা উপহার দিতে চায় ফ্রান্স

শুরু হলো প্রথম বাজেট অধিবেশন