,

আইএস প্রতিরোধে ব্যয় ২৭০ কোটি ডলার

news-image

আন্তর্জাতিক ডেস্ক: ইরাক ও সিরিয়ায় আইএসের (ইসলামিক স্টেট) বিরুদ্ধে চালানো অভিযানে প্রতিদিন যুক্তরাষ্ট্রের ৭০ কোটি টাকারও (৯০ লাখ ডলার) বেশি ব্যয় হচ্ছে। অভিযান শুরুর পর থেকে মোট ব্যয়ের পরিমাণ ২১ হাজার ৪১ কোটি টাকা (২৭০ কোটি ডলার) ছাড়িয়েছে। খবর বিবিসি ও এপির।

পেন্টাগনের (মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়) পক্ষ থেকে বৃহস্পতিবার দেওয়া তথ্যে বলা হয়েছে, মোট ব্যয়ের দুই-তৃতীয়াংশই খরচ হয়েছে বিমানবাহিনীর পেছনে। অর্থের অঙ্কে এর পরিমাণ ১৮০ কোটি মার্কিন ডলারেরও বেশি।

প্রতিরক্ষা খাতে অধিকতর ব্যয় নিষিদ্ধ করে আইন পাসের দাবি কংগ্রেসে প্রত্যাখ্যাত হওয়ার পর এ প্রতিবেদন প্রকাশ করল পেন্টাগন।

মার্কিন হাউস অব রিপ্রেজেন্টিটিভে ৫৭ হাজার ৯০০ কোটি ডলারের প্রতিরক্ষা বিল পাস হয়েছে। এ সময় আইএসের বিরুদ্ধে লড়াইয়ে নগদ অর্থ সরবরাহ বন্ধের প্রস্তাব প্রত্যাখ্যাত হয়।

আইএস দমনে গত বছরের আগস্টে ইরাকে বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট। এরপর সিরিয়ায়ও হামলা বিস্তৃত করা হয়।

সম্প্রতি নতুন করে ইরাকে আরও ৪৫০ মার্কিন সেনা সদস্য পাঠানোর ঘোষণায় সেখানে মার্কিন সেনার পরিমাণ ৩৫০০-এ উন্নীত হবে।

কয়েক মাস ধরে বিমান হামলা ও স্থানীয় বাহিনীকে সহযোগিতা করার পরও আইএসবিরোধী অভিযানে তেমন অগ্রগতি লাভ করতে পারেনি মার্কিন জোট। চলতি রমজানে ইরাক ও সিরিয়ায় আইএসের ইসলামী খিলাফত ঘোষণার এক বছর পূর্তি হতে যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে