ক্যারিবীয় সফরে ছিটকে গেলেন শহীদুল, ডাক পেলেন হাসান মাহমুদ

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দলে রাখা হয়েছিল তরুণ পেসার শহীদুল ইসলামকে, তবে অনুশীলনে চোট পাওয়ায় তার আর যাওয়া হচ্ছে না। শহীদুলের পরিবর্তে তিন ফরম্যাটের জন্যই ডাক পেয়েছেন পেসার হাসান মাহমুদ।

ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য মোস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ, এবাদত হোসেন, রেজাউর রহমান রাজা এবং শহীদুল ইসলামকে নিয়ে দল গঠন করা হয়েছিল। তবে এবার ছিটকে গেলেন শহীদুল। তিনি এই সফরে শুধু টেস্ট ও টি-টোয়েন্টি দলেও ছিলেন।

শহীদুল এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে একটি টি-টোয়েন্টি খেলেছেন। অন্যদিকে হাসান মাহমুদ ৩টি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টিতে মাঠে নেমেছেন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার