একে অপরকে বিয়ে করলেন দুই নারী ক্রিকেটার

news-image

স্পোর্টস ডেস্ক : বিয়ে করলেন ইংল্যান্ড জাতীয় দলের দুই নারী ক্রিকেটার ন্যাট শিভার ও ক্যাথরিন ব্রান্ট। দেশটির সাবেক ক্রিকেটার ও বর্তমানে ধারাভাষ্যকার ইসা গুহা নিজের ইন্সটাগ্রাম পোস্টে এই খবর নিশ্চিত করেছেন।

গুহা পোস্টে লিখেন, গর্বিত, ভালোবাসা ন্যাট শিভার ও ক্যাথরিন ব্রান্টের প্রতি।

তিনি দুই ক্রিকেটারের বিয়ের বেশ কয়েকটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেন, সকল ভালোবাসা ক্যাথরিন ব্রান্ট ও ন্যাট শিভারের প্রতি, এই সুন্দরিদের জন্য গর্বিত/খুশি।

এর আগে ২০১৯ সালের অক্টোবরে শিভার ও ব্রান্টের বাগদান সম্পন্ন হয়। পরে ২০২০ সালের সেপ্টেম্বরে তাদের বিয়ের আনুষ্ঠানিকতার কথা বলা হয়, তবে করোনা ভাইরাসের কারণে সেসময় স্থগিত হয়েছিল।

অবশেষে ৫ বছরের সম্পর্কের পর বিয়ের পিঁড়িতে বসলেন তারা।

২০১৭ সালে ইংল্যান্ডের ওয়ানডে বিশ্বকাপ জয়ে দারুণ ভূমিকা রেখেছিলেন শিভার ও ব্রান্ট। সেবার শিভার তার দলের হয়ে ৩৬৯ রান করেছিলেন, যা টুর্নামেন্টে ষষ্ঠ সর্বোচ্চ রান। এমনকি ফাইনালে ভারতের বিপক্ষে ৬৮ বলে ৫১ রান করেছিলেন। আসরে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। অপরদিকে ব্রান্ট ফাইনালে ৪২ বলে ৩৪ রানের দারুণ এক ইনিংস খেলে। তাদের ব্যাটিংয়ে ইংল্যান্ড ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২৮ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ভারত সব উইকেট হারিয়ে ২১৯ রান করে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার