,

ট্রাক চাপায় যুবলীগ নেতা নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক,বগুড়া : বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের চাপায় মোটরসাইকেলচালক আব্দুল মজিদ (২৮) নামের যুবলীগের এক নেতা নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় রণবাঘা বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

আব্দুল মজিদ নন্দীগ্রাম সদর ইউনিয়নের কৈগাড়ী গ্রামের বাসিন্দা এবং নন্দীগ্রাম সদর ইউনিয়নের যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন ।

নন্দীগ্রাম সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মখলেছুর রহমান মিন্টু বলেন, দুপুরের দিকে আব্দুল মজিদ বাড়ি থেকে রণবাঘা বাজারে আসছিলেন। এ সময় বাজার এলাকায় মহাসড়কে উঠলে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

এ বিষয়ে কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুর খবর জেনেছি। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।’

 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা