মহাকাশে সেক্স!

news-image

বিনোদন প্রতিবেদক : আর মাত্র বছরখানেকের অপেক্ষা। তার পরেই হাতের নাগালে আসতে চলেছে মহাকাশে তোলা দুনিয়ার প্রথম পর্নোগ্রাফি ছবি। উদ্যোগী হয়েছে ‘পর্নহাব’। পর্নোগ্রাফি ভিডিও দেখার এই সংস্থা একটা ক্যাম্পেনও শুরু করে দিয়েছে তার জন্য।
আসলে, মহাকাশে গিয়ে এমন একটা ছবির শুটিং তো আর মুখের কথা নয়। সব দিক থেকে আঁটঘাট বেঁধে এগোতে হবে তার জন্য। মানে, একটা বড়সড় খরচের ধাক্কা আছেই। ‘পর্নহাব’ গুণে-গেঁথে দেখেছে, এমন একটা প্রোজেক্টে সাকুল্যে খরচ হবে ৩৪ লক্ষ মার্কিন ডলার। সেই টাকাটা তোলার জন্যই ইন্টারনেটে একটা বিজ্ঞাপন দিয়েছে তারা ‘সেক্সপ্লোরেশন’ নামে। আর্জি, যাঁরা এমন একটা রোমাঞ্চকর ছবি দেখতে চান, তাঁরা ইচ্ছেমতো কিছু টাকা দিয়ে সাহায্য করুন ‘পর্নহাব’-কে। আপাতত মাসখানেক ধরে এ ভাবে ছবির জন্য টাকা তুলবে ‘পর্নহাব’।
বিজ্ঞাপনে অবশ্য কাজ হয়েছে। হিসেব বলছে, এখনও পর্যন্ত ১৯৪ জন সাকুল্যে ৪,৩০১ মার্কিন ডলার তুলে দিয়েছেন ‘পর্নহাব’-এর হাতে। “এ ভাবে চলতে থাকলে ২০১৬-র শেষের দিকে ছবিটা বানিয়ে ফেলা যাবে”, ঘোষণা করছে ‘পর্নহাব’। আর কী জানানো হয়েছে তাদের তরফে?
মহাকাশ-মৈথুনের ছবিটিতে অভিনয় করবেন বিশ্বের ডাকসাইটে যৌনপ্রতিমা ইভা লোভিয়া। সুন্দরীর সঙ্গে মহাকাশে ছবিতে পাল্লা দেবেন জনি সিনস্। শুরু হোক তবে মাধ্যাকর্ষণকে উপেক্ষা করে শরীরী আকর্ষণের পালা!

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার