,

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ফল উৎসব

news-image

ক্যাম্পাস প্রতিবেদক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মৌসুমি ফল উৎসব পালন করেছে সেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ বাকৃবি জোনাল পরিষদ।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্রের (টিএসসি) মিনি কনফারেন্স কক্ষে মৌসুমি ফল উৎসবের আয়োজন করে ‘বাঁধন’।

জানা যায়, বাঁধন বাকৃবি জোনাল পরিষদের সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন রুপমের সঞ্চালনায় ও সভাপতি মোর্শেদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত ফল উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. জসিম উদ্দিন খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. একেএম জাকির হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আর্থ-সামাজিক গবেষণা ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএসইআরটি) পরিচালক প্রফেসর ড. শংকর কুমার রাহা, শিক্ষক উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ মনিরুজ্জামান, সহকারী প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ আল-মামুনসহ বাঁধন বাকৃবি জোনাল পরিষদ ও বিভিন্ন হল ইউনিটের বাঁধনকর্মী ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ।

ফল উৎসবে আম, জাম, কাঁঠাল, কলা, আনারস, জামরুল, কামরাঙ্গা, আপেলসহ বিভিন্ন প্রকার মৌসুমী ফল পরিবেশন করা হয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ