বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জংলী মানুষ আহমেদ রুবেল!

news-image

বিনোদন প্রতিবেদকডাক্তারের পরামর্শে অসুস্থ স্বামীকে নিয়ে পাহাড় আর অরন্যে ঘেরা সুন্দর একটা জায়গায় বেড়াতে যায় মিমলু। স্ট্রোকের কারনে তার স্বামী ইমতিয়াজের একপাশ অবশ হয়ে যায়। বিয়ের তিন বছর হলেও এখনো কোন সন্তান আসেনি তাদের ঘরে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে একটা শূণ্যতা থাকলেও তাদের ভালোবাসায় কোন ছেদ পড়েনি। একদিন তাদের রেস্ট হাউজের বারান্দায় একটা তীর এসে পড়ে। তীরের মাথায় একটা পাকুর গাছের পাতা। কিন্তু তীরটি কোথা থেকে এলো বুঝতে পারে না তারা। মিমলু একদিন বনের ভীতর বেড়াতে গেলে একই রকম আরও একটি পাতা এসে পড়ে তার সামনে। আড়াল থেকে বেড়িয়ে আসে এক সুঠাম দেহের জংলী মানুষ-এমন গল্প নিয়ে এগিয়ে যায় নাটক ‘যুগলবন্দী জোৎস্না’। নাটকে জংলী মানুষের রূপে দেখা যাবে আহমেদ রুবেল কে। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রোমানা ‍ও আরমান পারভেজ মুরাদ।

তানিয়া নূরের রচনায় এটি পরিচালনা করেছেন মেহেদী হাসান সোমেন। ১২ জুন, শুক্রবার সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা