,

আফগানদের বোলিং কোচ হলেন উমর গুল

news-image

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের নতুন বোলিং কোচ হলেন পাকিস্তানের সাবেক পেসার উমর গুল। ২০২২ সালের শেষ পর্যন্ত গুল দেশটির সঙ্গে চুক্তি করেছেন।

চলতি বছরের জুনে আফগানদের জিম্বাবুয়ে সফরের মধ্যদিয়ে আফগানিস্তানের সঙ্গে কাজ শুরু করবেন সাবেক এই ডানহাতি পেসার।

এর আগে গত বছর পিএসএলের দল কোয়েটা গ্লাডিয়েটরসে আব্দুর রাজ্জাকের পরিবর্তে বোলিং কোচের দায়িত্ব পালন করেন গুল। এরপর গত এপ্রিলে সংযুক্ত আরব আমিরাতে আফগান দলের প্রস্তুতিতে বোলিং পরামর্শক হিসেবে কাজ করেছেন।

৩৯ বছর বয়সী গুল ২০২০ সালের অক্টোবরে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন। যেখানে ২০০৩ থেকে ২০১৬ পর্যন্ত পাকিস্তানের হয়ে ৪৭ টেস্টে ১৬৩, ১৩০ ওয়ানডেতে ১৭৯ ও ৬০ টি-টোয়েন্টিতে ৮৫টি উইকেট পেয়েছিলেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী