,

‘খালেদাকে যারা টুস করে ফেলতে চায়, জনগণ তাদের ঠাস করে ফেলে দেবে’

news-image

নিজস্ব প্রতিবেদক : ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে জনগণ ঠাস করে ক্ষমতা থেকে ফেলে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন,‘‘দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যারা ‘টুস’ করে পানিতে ফেলে মারতে চায়, সেদিন বেশি দূরে নয় -জনগণ তারে ‘ঠাস’ করে ক্ষমতা থেকে ফেলে দেবে।’’

আজ বৃহস্পতিবার নেত্রকোনা জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রিন্স এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী নেত্রকোনা পৌর শহরের ছোট বাজারে দলীয় কার্যালয়ের সামনের সড়কে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে এমরান সালেহ প্রিন্স বলেন, জনতার বিক্ষোভ ঠেকাতে তারা সন্ত্রাসী লেলিয়ে দিয়েছে। সারা দেশে সংঘাত – নৈরাজ্য সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। দুর্নীতি লুটপাট করে সরকারকে ডুবিয়ে দিচ্ছে। ডুবন্ত দেশকে রক্ষা করতে তীব্র গণআন্দোলনের মাধ্যমে ব্যর্থ সরকারকে সরাতে হবে।

এ সময় আন্দোলনকে বিজয়ী করতে যেকোনো ত্যাগ স্বীকারে সকলকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান বিএনপির সাংগঠনিক সম্পাদক।

নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা.আনোয়ারুল হকের সভাপতিত্বে এবং সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালীর পরিচালনায় আও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আরিফা জেসমিন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক, মজিবর রহমান খান, তাজেজুল ইসলাম ফারাস, বজলুর রহমান খান পাঠান, মনিরুজ্জামান, কৃষক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন খান মিল্কি প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা