,

বৃষ্টি না থামায় দ্বিতীয় সেশনও শেষ

news-image

স্পোর্টস ডেস্ক : সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন নিজেদের প্রথম ইনিংসে ফের ব্যাট করতে নেমেছিল শ্রীলঙ্কা। তবে লঙ্কানদের ৭০.১ ওভারে বৃষ্টি হানা দেয়। পরবর্তীতে বৃষ্টি না থামায় দ্বিতীয় সেশনও শেষ হয়েছে। বর্তমানে চা-বিরতি চলছে। আম্পায়াররা বিকেল ৩টায় মাঠ পরিদর্শনে আসবেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭০.১ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২১০ রান করেছে শ্রীলঙ্কা। অ্যাঞ্জেলো ম্যাথিউস ২৫ ও ধনাঞ্জয়া ডি সিলভা ৩০ রানে অপরাজিত রয়েছে। তারা এখনও বাংলাদেশ থেকে ১৫৫ রানে পিছিয়ে রয়েছে।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তৃতীয় দিনের শুরুতে আগের দিনের নাইটওয়াচম্যান হিসেবে নামা কাসুন রাজিথাকে শূন্য রানেই বোল্ড করেন এবাদত হোসেন। তবে দারুণ ব্যাট করা দিমুথ করুনারত্নেকে বোল্ড করেন সাকিব আল হাসান। লঙ্কান অধিনায়ক ১৫৫ বলে ৯টি চারে ৮০ রান করেন।

এর আগে বাংলাদেশের প্রথম ইনিংসে ৩৬৫ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে ১৪৩ রান করে।

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী