হুইপের চেয়ারে বসে পড়লেন প্রধানমন্ত্রী

news-image

ডেস্ক রির্পোট : সংসদ অধিবেশন কক্ষে পালনীয় আচরণবিধি মানতে গিয়ে নিজের জন্য নির্ধারিত আসনে না বসে হুইপের আসনে ৮ মিনিট বসে থেকেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। বৃহস্পতিবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারের বক্তব্য চলাকালে প্রধানমন্ত্রীর এমন দৃষ্টান্ত গ্যালারিতে উপস্থিত দর্শনার্থীদের মাঝে বেশ কৌতুহলের জন্ম দেয়।

ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে ওই সময় প্রধানমন্ত্রীর কারামুক্তি দিবস উপলক্ষে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য রাখছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. দীপু মনি। অধিবেশন কক্ষে পালনীয় কার্যপ্রণালী বিধির ২৮ নম্বর চ্যাপ্টারের ২৬৭ নম্বর ধারার ৪ উপধারায় বলা আছে, কোনো সদস্যের বক্তৃতা চলাকালে ওই সদস্য ও সভাপতির মধ্যবর্তী স্থান দিয়ে চলাচল করা যাবে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন অধিবেশন কক্ষে ঢোকেন তখন দীপু মনি বক্তব্য রাখছিলেন। আর তখন আচরণবিধি মানতে গিয়ে ট্রেজারি বেঞ্চের তিন নম্বর সারির প্রথম চেয়ারে গিয়ে বসেন সংসদ নেতা। ওই চেয়ারের পাশের চেয়ারটিতে দাঁড়িয়েই বক্তব্য রাখছিলেন দীপু মনি। আর প্রধানমন্ত্রী যে চেয়ারটিতে গিয়ে বসেন সেটি ছিল হুইপ শহীদুজ্জামান সরকারের।

প্রধানমন্ত্রী ওই চেয়ারে বসার পর চিফ হুইপ তার আসন থেকে উঠে গিয়ে একসারি পরে গিয়ে বসেন। প্রায় ৮ মিনিট শহীদুজ্জামানের চেয়ারেই বসে ছিলেন প্রধানমন্ত্রী। এ সময় সামনের সারিতে বসা ছিলেন নবম সংসদের হুইপ নূরে আলম চৌধুরী লিটন।

দীপু মনির বক্তব্য শেষ হলে তার সঙ্গে করমর্দন করে পরে নিজ চেয়ারে গিয়ে বসেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এমন দৃষ্টান্তে কিছুক্ষণের জন্য গ্যালারিতে উপস্থিত দর্শনার্থী ও নবীন সংসদ সদস্যদের মাঝে বেশ কৌতুহলের জন্ম নেয়।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার