,

ইনানী সৈকতে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ

news-image

উখিয়া প্রতিনিধি : কক্সবাজারে উখিয়ার ইনানী সৈকত থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে জালিয়াপালং ইউনিয়নের ইনানী রয়েল টিউলিপ হোটেলের পশ্চিম পার্শ্বে সাগর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে মঙ্গলবার সকালে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে খবর দিলে মরদেহটি উদ্ধার করে ইনানী পুলিশ ফাঁড়ি।

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ অলিউর রহমান জানান, মরদেহটি উদ্ধারের পর কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনো মরদেহের পরিচয় মেলেনি। পুলিশ তার মৃত্যুর কারণ জানার চেষ্টা করছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোরশেদ জানান, ইনানী সমুদ্র সৈকতের কিনারে এক অজ্ঞাত যুবকের মরদেহ মিলেছে। তার বয়স ৩০ বছর। গায়ে কালো হাফ হাতা গেঞ্জি, পরনে কালো হাফ প্যান্ট রয়েছে। তার গায়ের রং শ্যামলা, উচ্চতা অনুমান ৫ ফিট ৬ ইঞ্চি। মুখে খোঁচা খোঁচা দাড়ি রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না