শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার আদালতে এ.কে.খন্দকারকে হাজিরের নির্দেশ

news-image

বিশেষ প্রতিনিধি : সাবেক পরিকল্পনা মন্ত্রী ও মুক্তিযুদ্ধের উপ-অধিনায়ক এ. কে. খন্দকারকে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। ‘১৯৭১:ভেতরে বাইরে’ বইয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের অবমাননার অভিযোগে দায়েরকৃত মামলায় গতকাল ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত মূখ্য বিচারিক হাকিম এই আদেশ দেন। একই দিন জামিন শুনানীর তারিখও ধার্য করা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে এ.কে.খন্দকার আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে আগাম জামিন প্রার্থনা করে। সেই আবেদন নামঞ্জুর করে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত মূখ্য বিচারিক হাকিম মনিরা সুলতানা তাকে আগামী ২৫ জুন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। এর আগে গত ২৩ মার্চ আদালত তার বিরুদ্ধে সমন জারি করে ২৫ জুন পরবর্তী শুনানীর তারিখ ধার্য করেছিলো। কিন্তু তিনি অসুস্থ্যতার কারণ দেখিয়ে বৃহস্পতিবার দুপুরেই আদালতে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করলে আদালত আবেদনটি নামঞ্জুর করেন।
উল্লেখ্য, এ. কে.খন্দকার তার ‘১৯৭১: ভেতরে বাইরে’ বইয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের নিয়ে অবমাননাকর উক্তি করেন। এই অভিযোগে ২০১৪ সালের ১০ সেপ্টেম্বর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব ও বীরমুক্তিযোদ্ধা এম. এ. ইসহাক ভুইয়া বাদী হয়ে তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার বিচারিক হাকিম আদালতে মামলা দায়ের করেন। মামলার বাদী ইসহাক ভুইয়ার বাড়ি জেলার আশুগঞ্জ উপজেলার তালশহর গ্রামে।