,

টেস্ট দলে মোস্তাফিজ

news-image

ক্রীড়া প্রতিবেদক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। সফরে দুই ম্যাচের টেস্টের সঙ্গে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচ রয়েছে। গতকাল ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য তিন ফরম্যাটের দল ঘোষণা করেছে বিসিবি। ১৬ জনের টেস্ট দলে রাখা হয়েছে মোস্তাফিজকে। সাকিব ওয়ানডেতে খেলবেন না! তারপরও ১৭ সদস্যের দলে তিনি আছেন। আর দীর্ঘদিন পর ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়। আগামী ৫ জুন ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে উড়াল দেওয়ার কথা রয়েছে টাইগারদের। অ্যান্টিগায় ১৬ জুন প্রথম টেস্ট শুরু হবে। এর পর সেন্ট লুসিয়ায় ২৪ জুন মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট। টেস্ট সিরিজ শেষে ২, ৩ ও ৭ জুলাই টি-টোয়েন্টি সিরিজ। এর পর ১০, ১৩ ও ১৬ জুলাই ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

টেস্ট দল : মুমিনুল, তামিম, জয়, শান্ত, সাকিব, লিটন, মোসাদ্দেক, ইয়াসির, তাইজুল, মিরাজ, এবাদত, খালেদ, রাজা, শহিদুল, মোস্তাফিজ, সোহান।

ওয়ানডে দল : তামিম, লিটন, শান্ত, সাকিব, ইয়াসির, মাহমুদউল্লাহ, আফিফ, মোসাদ্দেক, সোহান, মিরাজ, তাসকিন, শরিফুল, মোস্তাফিজ, এবাদত, নাসুম, সাইফউদ্দিন, এনামুল বিজয়।

টি-টোয়েন্টি দল : মাহমুদউল্লাহ, মুনিম, লিটন, বিজয়, সাকিব, আফিফ, মোসাদ্দেক, সোহান, ইয়াসির, মাহেদী হাসান, মোস্তাফিজ, শরিফুল, শহিদুল, নাসুম, সাইফউদ্দিন।

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী