,

দাঁড়াতে পারলেন না প্রথম পাঁচজনের কেউই, দিশেহারা বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে টস জিতে আগে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ দল। কিন্তু লঙ্কান বোলারদের তোপে খেই হারিয়ে ফেলেন টাইগার ব্যাটাররা। শুরুতেই পাঁচ উইকেট হারিয়ে দিশেহারা বাংলাদেশ। প্রথম দুই ওভারেই শূন্য রানে ওপেনার তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয় সাজঘরে ফেরার পর উইকেটে থিতু হতে পারেননি অধিনায়ক মুমিনুল হকও। ছয় ওভারের মধ্যেই উইকেট বিলিয়ে দিয়ে হতাশ করে সাজঘরে ফেরেন অধিনায়ক। তার পরের ওভারেই বোল্ড হয়ে ফিরে যান নাজমুল হোসেন শান্ত। উইকেটে দাঁড়াতে পারলেন না সাকিব আল হাসানও। এলবিডব্লিউর ফাঁদে পড়ে ফিরলেন তিনিও।

শুরুতেই গুরুত্বপূর্ণ পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ। ৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ পাঁচ উইকেটে হারিয়ে ২৮ রান। বর্তমানে দলের হাল ধরার চেষ্টা করছেন মুশফিকুর রহিম। তার সঙ্গে যোগ দিয়েছেন লিটন দাস।

আজ সকালে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস দিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হক।

ঢাকা টেস্ট থেকে ছিটকে গেছেন প্রথম টেস্টে ক্যারিয়ার সেরা বোলিং করা নাঈম হাসান। সেই সঙ্গে চোটে পড়ে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে বোলিং করতে না পারা শরিফুল ইসলামও নেই একাদশে। তাদের জায়গায় দলে জায়গা পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত এবং এবাদত হোসেন।

শ্রীলঙ্কার একাদশেও এসেছে জোড়া পরিবর্তন। চট্টগ্রাম টেস্টে খেলা লাসিথ এম্বুলদেনিয়া ও বিশ্ব ফার্নান্দোকে বাদ দিয়েছে তারা। এ দুজনের জায়গায় এসেছেন প্রবীণ জয়াবিক্রম ও কাসুন রাজিথা।

বাংলাদেশ একাদশ:

তামিম ইকবাল খান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, তাইজুল ইসরাম, মোসাদ্দেক হোসেন, সৈয়দ খালেদ আহমেদ এবং এবাদত হোসেন।

শ্রীলঙ্কা একাদশ:

দিমুথ করুনারত্নে (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, দীনেশ চান্দিমাল, নিরোশান ডিকওয়েলা, রমেশ মেন্ডিস, প্রবীণ জয়াভিক্রমা, অসিথা ফার্নান্দো এবং কাসুন রাজিথা।

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী