,

২০% এলাকায় বিদ্যুৎ সরবরাহ অসম্ভব

news-image

টিপস ডেস্কবিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, বাংলাদেশ হতে পারে নবায়নযোগ্য জ্বালানির বড় জায়গা। ইতোমধ্যে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় সোলার অ্যানার্জির দেশ হয়ে উঠেছে। এদেশে এখন ৩ লাখ ৫০ হাজার ঘরে সোলার প্যানেল রয়েছে।

তিনি আজ আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং ইনোভেশন সামিট বাংলাদেশ-২০১৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

নসরুল হামিদ বলেন, ‘বাংলাদেশের ভৌগোলিক অবস্থার কারণে দেশের ২০ ভাগ এলাকায় গ্রিডের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে না। এসব এলাকা সৌর বিদ্যুতের মাধ্যমে আলোকিত করা হবে। এছাড়া প্রত্যন্ত চরাঞ্চল, পাহাড়ি এলাকার কথা চিন্তা করে উইন্ড মিল স্থাপনের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘খুব শিগগিরই ২০০ মেগাওয়াট সোলার পাওয়ার স্টেশন স্থাপনের কাজ শুরু করা হবে। এই বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করা হবে। যদিও সোলার পাওয়ার স্টেশন বসানো খুবই খরচসাধ্য ব্যাপার। তারপরও সরকার এ খাতে অগ্রাধিকার দিয়েছে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অফিসের প্রজেক্ট ডিরেক্টর এবং এটুআই প্রজেক্টের পরিচালক কবির বিন আনোয়ার, সামিটের আয়োজক ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইএসএবি) উপদেষ্টা হারুনুর রশিদ এবং সংগঠনটির নেতা, বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ