সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি পদের কী হবে

news-image

নিজস্ব প্রতিবেদক : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ১০ বছরের কারাদ- হাইকোর্টে বহাল থাকায় হাজী মো. সেলিমের সংসদ সদস্যের (এমপি) পদও হুমকির মুখে পড়েছে। উচ্চ আদালতের আদেশ অনুসারে গতকাল রবিবার হাজী সেলিম আত্মসমর্পণ করেছেন। এখন তার এমপি পদ শূন্য হবে কি-না এ নিয়ে প্রশ্ন উঠেছে।

বাংলাদেশের সংবিধানের ৬৬ (২) অনুচ্ছেদ অনুযায়ী, কোনো আইনপ্রণেতা নৈতিকস্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দুই কিংবা ততোধিক বছর কারাদ-ে দ-িত হলে সংসদ সদস্য থাকার যোগ্য হবেন না এবং মুক্তি পাওয়ার পর পাঁচ বছর পর্যন্ত তিনি আর সংসদ সদস্য হওয়ার যোগ্য বিবেচিত হবেন না।

সংসদের কার্যপ্রণালি বিধিতে বলা আছে- নির্বাচনের পর কোনো সদস্য সম্বন্ধে যদি এমন বিরোধ দেখা যায় যে, ৬৬ অনুচ্ছেদের (২) দফায় বর্ণিত অযোগ্যতাগুলোর কোনো একটির কারণে তিনি অযোগ্য বিবেচিত হবেন কিনা, অথবা সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী তার আসন শূন্য হবে কিনা, সে ক্ষেত্রে স্পিকার উক্ত বিষয়টি নির্বাচন কমিশনে পাঠাবেন। যদি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত এই হয় যে, উক্ত সদস্য অযোগ্য হয়েছেন, অথবা তার আসন শূন্য করা উচিত, তা হলে তিনি আর সদস্য থাকবেন না।

এ বিষয়ে জানতে চাইলে সংসদ সচিব কেএম আবদুস সালাম আমাদের সময়কে বলেন, এ বিষয়ে আমার

কিছু জানা নেই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো রায়ের কপি পাইনি।

সংসদ সচিবালয়ের একজন কর্মকর্তা

বলেন, কোনো সদস্য দ-িত হলে রায়ের কপি যেমন সংসদে আসতে হয়, তেমনি ওই সদস্য যদি রায়ের বিরুদ্ধে আপিল করেন, সেই নথিও আসতে হয়। রায়ের বিরুদ্ধে আপিল করে যদি রায় স্থগিত হয়, সেটাও সংসদ সচিবালয়কে জানাতে হয়।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেছেন, ‘আমি মনে করি এটি তার (হাজী সেলিম) নৈতিকস্খলন। তিনি সংসদ সদস্য পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। তবে এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন স্পিকার।’

এক প্রশের জবাবে তিনি বলেন, ‘রায়ের অনুলিপি স্বতঃপ্রণোদিত হয়ে স্পিকার সংগ্রহ করতে পারেন। রায়ের কপি দুদদের পক্ষ থেকে পৌঁছে দেওয়ার বিষয় নেই।’

অন্যদিকে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের আইনজীবী সাঈদ আহমেদ রাজা বলেন, ‘সর্বোচ্চ আদালতে এ মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাজী সেলিমের সংসদ সদস্য পদ থাকবে।’

দুদকের করা ‘অবৈধভাবে সম্পদ’ অর্জনের যে মামলায় পুরান ঢাকার আওয়ামী লীগ নেতা হাজী সেলিমের সাজা হয়েছে, সেটি দায়ের করা হয় ২০০৭ সালের ২৪ অক্টোবর; সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে জরুরি অবস্থার মধ্যে। পরের বছর ২৭ এপ্রিল বিশেষ আদালত তাকে দুধারায় মোট ১৩ বছরের কারাদ- দেন। পাশাপাশি জ্ঞাত আয় সম্পদ অর্জনে ‘সহযোগিতার’ দায়ে হাজী সেলিমের স্ত্রী গুলশান আরা বেগমকে দ-বিধির ১০৯ ধারায় তিন বছরের কারাদ- দেওয়া হয়।

হাজী সেলিম ও তার স্ত্রী ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে ২০১১ সালের ২ জানুয়ারি উচ্চ আদালত তাদের সাজা বাতিল করে রায় দেন। দুদক তখন সর্বোচ্চ আদালতে আপিল করে। ওই আপিলের শুনানি শেষে ২০১৫ সালের ১২ জানুয়ারি হাইকোর্টের রায় বাতিল হয়ে যায়। সেই সঙ্গে হাজী সেলিমের আপিল পুনরায় হাইকোর্টে শুনানির নির্দেশ দেয় আপিল বিভাগ। সেই শুনানি শেষে বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার একটি ধারায় হাজী সেলিমের ১০ বছরের সাজা বহাল রাখে এবং অন্য ধারায় ৩ বছরের সাজা থেকে তাকে অব্যাহতি দেন।

সম্প্রতি কুয়েতের আদালতে দ-িত হওয়ায় লক্ষ্মীপুরের সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুলের সদস্য পদ বাতিল করে সংসদ।