,

স্মৃতিরেখায় গায়ে কাঁটা বচ্চনের

news-image

বিনোদন ডেস্ক : সেই ছবিতে রেখা ছিলেন। ছিলেন অমিতাভ বচ্চনের হিন্দি ছবির কারখানা থেকে পাওয়া প্রিয় বন্ধু আমজাদ খান। আর ছিল এমন এক ঘটনা, যার কথা ভাবতে গেলে আজও গায়ে কাঁটা দেয় বর্ষীয়ান অভিনেতার! ছবি মুক্তির ৩৬ বছর পরেও নিজের ব্লগে সেই ঘটনার জানাতে গিয়ে কেঁপে উঠেছেন তিনি। তা, কী এমন ঘটেছিল ‘মিস্টার নটবরলাল’ ছবির শুটিং-এ?
ওই ছবিতে স্বকণ্ঠে একটা গান গেয়েছিলেন অমিতাভ। সেই গানটা ছিল মজার। কিন্তু, সেই গান গাইতে গিয়ে মোটেও মজা পাননি বিগ বি।
‘মেরে পাস আও’ গানটির রেকর্ডিং ছিল তাঁর কাছে দুঃস্বপ্ন-বিশেষ। হঠাৎই তাঁকে জানানো হয় যে, গান গাইতে হবে। এ নিয়ে পরিচালক রাকেশ কুমার আর সঙ্গীত পরিচালক রাজেশ রোশনের সঙ্গে ধুন্ধুমার তর্কও হয় তাঁর। গাইতে পারবেন না- এটা কিছুতেই মানতে চাননি তাঁরা। সেই গান রেকর্ড হয়েছিল মেহবুব স্টুডিওর রেকর্ডিং থিয়েটারে। রেকর্ডিং হয়ে গেলে পোড় খাওয়া রেকর্ডিস্ট ঘোষবাবু পিঠ চাপড়েছিলেন নায়কের। বলেছিলেন, গানটা চালিয়ে যাওয়া উচিৎ।
‘মিস্টার নটবরলাল’ ছবির পোস্টারে রেখা আর অমিতাভ বচ্চন। “ঠিক যেন এক চিমটি নুন দিয়ে ঘোষবাবুর ওই কথাটা গিলে নিয়েছিলাম।”-স্বীকারোক্তি বিগ বি-র।
ঘোষবাবু অবশ্য ভুল কিছু বলেননি। সেই যে শুরু, তার পরে অনেক ছবিতেই গান গেয়েছেন নায়ক। কয়েক মাস আগে মুক্তি পাওয়া ‘শমিতাভ’ ছবিও তাঁর গায়কিতে সমৃদ্ধ হয়েছে। কিন্তু গান গাওয়া নিয়ে দ্বিধা এখনও কাটেনি তাঁর। এ প্রসঙ্গে বলতে গিয়ে হঠাৎই কি তাই গায়ে কাঁটা দিল নায়কের?
না কি রেটিনার অন্তরালে ঝিলিক দিল রেখা-আমজাদময় সেই সব দিন

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ