,

সিঙ্গাপুরের হেড কোচ হলেন সালমান বাট

স্পোর্টস ডেস্ক : সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের পরামর্শক হেড কোচ হিসেবে নিযুক্ত হলেন সালমান বাট। ২০২২ সালে এই দলটির সঙ্গে কাজ করবেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।

বাটের সহযোগী হিসেবে কাজ করবেন পাকিস্তানের সাবেক নারী দলের ট্রেইনার জামাল হোসেন। জামাল মূলত ফিল্ডিং কোচ ও ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করবেন।

আইসিসির সহযোগী দেশ হিসেবে ১৯৭৪ সাল থেকে খেলছে সিঙ্গাপুর। সামনে দেশটির তিনটি বড় টুর্নামেন্টে অংশ নিতে হবে। এরই লক্ষ্যে সিঙ্গাপুর ক্রিকেটের প্রধান নির্বাহী অফিসার সাদ জানজুয়া সালমান বাটের পরামর্শক কোচ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

২০২০ সালে ক্রিকেট থেকে অবসর নেওয়া সালমান বাটের এটিই হবে প্রথম কোচ হিসেবে কাজ। এর আগে ২০১০ সালে স্পট ফিক্সিং কাণ্ডে ৫ বছর নিষেধাজ্ঞার পর ২০১৬ সালে ক্রিকেটে ফেরেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী