,

বন্ধুকে পুলিশে ধরিয়ে দেওয়ার অভিযোগে যুবককে প্রকাশ্যে হত্যা

news-image

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে এক যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় চৌমুহনী হোসেন মার্কেট সংলগ্ন ভৌমিক ফার্মেসির সামনে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত মোহাম্মদ আয়মন (২২) চৌমুহনী পৌর এলাকার মো. নুর নবীর ছেলে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, হামলাকারীদের অভিযোগ, তাদের এক বন্ধুকে পুলিশে ধরিয়ে দিয়েছেন আয়মন। এ অভিযোগ তুলে হামলাকারীরা তার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে আয়মনের বুকে ছুরি মারে তারা। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, আসলে আয়মনের বিরুদ্ধে তারা যে অভিযোগ তুলেছে তা সত্য নয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে কোনো আসামি গ্রেপ্তার করা হয়নি।

হত্যাকাণ্ডের পর রাতেই নীরব, রাকিব ও পাভেল নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে ওসি বলেন, তারা ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করেছেন।

আয়মনের ভাই জহিরুল ইসলাম বলেন, হামলাকারীরা আয়মনকে বলে আমাদের বন্ধুকে ধরিয়ে দিয়েছিস কেন, বলেই হামলা চালায়।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না