,

পিএসজির সঙ্গে ৭ বছরের সম্পর্ক শেষ হচ্ছে দি মারিয়ার

news-image

স্পোর্টস ডেস্ক : প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) হয়ে সাত বছরের সম্পর্কের ইতি ঘটতে যাচ্ছে আনহেল দি মারিয়ার। শনিবার লিগ ওয়ানে প্যারিসের দলটি এই মৌসুমে নিজেদের শেষ ম্যাচে মেসের বিপক্ষে মাঠে নামবে। আর এই ম্যাচটিই হবে পিএসজির হয়ে তার শেষ ম্যাচ।

মূলত গত গ্রীষ্মে আর্জেন্টাইন সতীর্থ লিওনেল মেসি পিএসজিতে আসার পরই দি মারিয়ার খেলার সুযোগ কমে আসে। এবার তাকে ছেড়েই দিতে হলো।তার সঙ্গে দলটির চুক্তি নবায়ন হচ্ছে না। এই মৌসুমে চুক্তির মেয়াদ শেষ হতেই তাই বিদায় জানাতে হচ্ছে।

এর আগে ২০১৫ সালে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড থেকে পিএসজিতে পাড়ি দেন দি মারিয়া। এসময় ক্লাবের হয়ে ২৯৪ ম্যাচ খেলে করেছেন ৯১টি গোল। পিএসজির রেকর্ড ১১১টি অ্যাসিস্টও করেছেন তিনি। দলের হয়ে জিতেছেন ৫টি লিগ শিরোপা ও মোট ১৮টি ট্রফি।

বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যায়, দি মারিয়ার পরবর্তী গন্তব্য ইতালিয়ান ক্লাব জুভেন্টাস।

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী