,

কোম্পানীগঞ্জে প্রেমের টানে এক সপ্তাহে ১৩ স্কুলছাত্রী উধাও

news-image

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে গত এক সপ্তাহে বিভিন্ন বিদ্যালয়ের নবম-দশম শ্রেণিতে পড়ুয়া ১৩ ছাত্রী প্রেমের টানে উধাও হয়েছে। গতকাল বুধবার দুপুরে থানার ওপেন হাউজ ডে-তে পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, উধাও হওয়া কিশোরীদের মধ্যে পাঁচজনকে পুলিশ উদ্ধার করেছে। দুজনকে শনাক্ত করা যায়নি। বাকিরা তাদের পরিবার বিয়ে মেনে না নিলে আত্মহত্যার হুমকি দিয়ে পলাতক রয়েছে।

পরিদর্শক (তদন্ত) এসএম মিজানুর রহমান জানান, কোম্পানীগঞ্জ থানায় এপ্রিল মাসে ১৮টি মামলা রেকর্ড হয়েছে। তবে চলতি মাসের ১৮ দিনে মাত্র তিনটি মামলা রেকর্ড হয়েছে। পুলিশি তৎপরতা ও বিট পুলিশিং কার্যক্রমে অপরাধ প্রবণতা অনেকটা কমে এসেছে বলেও তিনি দাবি করেন।

এ ছাড়া এলাকায় কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেন উপস্থিত জনপ্রতিনিধি ও সুধীজনরা। অন্যদিকে অস্ত্র, মাদক ও চোরাচালান রোধে জনপ্রতিনিধি ও পুলিশের সমন্বয়ে এলাকায় তৎপরতা বাড়ানোর দাবি করেন স্থানীয়রা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আকরামুল হাসান। বিশেষ অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন।

অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগ নেতা মো. ইউনুস, কমিউনিটি পুলিশের সভাপতি ব্যবসায়ী মো. নুরনবী সেলিম, ক্লিনিক মালিক সমিতির সভাপতি মো. আবদুল কুদ্দুছ, ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকন, সাংবাদিক ইকবাল হোসেন মজনু প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

মিজানুর রহমান আজহারী: শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের আচরণের সুস্পষ্ট সীমারেখা নির্ধারণ করা জরুরি

কালো জাদুর অভিযোগে আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে?

ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯

পরীমণির জন্মদিনে ওমর সানীর স্নেহের আলিঙ্গন

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সেন্টমার্টিন

হঠাৎ গোলাপি জার্সি পরে কেন মাঠে নামল পাকিস্তান

গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ

হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চান খাদ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর জাপান সফর: স্থগিত হলো প্রায় ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

স্পেন-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন শামা ওবায়েদ