,

শ্রীলঙ্কার আরও দুই উইকেট নিলেন তাইজুল

news-image

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রাম টেস্টের পঞ্চম ও শেষ দিন নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে শ্রীলঙ্কা। যেখানে চতুর্থ দিনের শেষে দারুণ বল করা তাইজুল ইসলাম এদিনও ধারাবাহিকতা বজায় রেখেছেন। তার শিকারে মাঠ ছেড়েছেন কুশল মেন্ডিস ও অ্যাঞ্জেলো ম্যাথিউস।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪২ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১১৯ রান করেছে শ্রীলঙ্কা। সফরকারী দলটি বাংলাদেশের বিপক্ষে ৫১ রানের লিড নিয়েছে।

এদিন প্রথমে কুশল মেন্ডিসকে বোল্ড করেন তাইজুল। মেন্ডিস ৪২ বলে ৪৮ রান করেছিলেন। তবে এরপর অ্যাঞ্জেলো ম্যাথিউসকে শূন্য রানে নিজেই ক্যাচ নিয়ে ফেরান বাঁহাতি এই স্পিনার।

চতুর্থ দিন শ্রীলঙ্কা ৩৯ রানে দুই উইকেট হারিয়ে মাঠ ছেড়েছিল। দিমুথ করুনারত্নে ১৮ রানে অপরাজিত ছিলেন।

এর আগে শ্রীলঙ্কা নিজেদের প্রথম ইনিংসে ৩৯৭ রান করেছিল। পরে বাংলাদেশ ৪৬৫ রান করে ৬৮ রানের লিড নিয়েছিল।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না