,

বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে নারীকে জঙ্গলে নিয়ে ‘ধর্ষণ’

news-image

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় স্বামী পরিত্যক্তা এক নারীকে (৩৪) বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে জঙ্গলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে।

গতকাল সোমবার বাঁশখালীর বৈলছড়ি এলাকার ঘটনায় অটোরিকশা চালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন মোহাম্মদ মোক্তার আহমেদ (৪০)। তিনি বাঁশখালীর বৈলছড়ি ইউপির ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্ধা। অন্যরা হলেন একই এলাকার মো. সরওয়ার (৩৫) ও নুরুল আলম (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী শুক্রবার বেলা ১১টায় উপজেলার কালীপুরের পূর্ব পালেকগ্রাম শাহবারিয়া মাদরাসায় যান। ওই মাদরাসা থেকে বের হয়ে বাড়িতে ফিরে আসার জন্য কালীপুর ফকিরের দোকান এলাকার শহিদুল ইসলামের অটোরিকশায় ওঠেন। পথে ওই নারীকে ভেতরের রাস্তা দিয়ে বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে কালীপুর-বৈলছড়ী সীমান্ত ৯ নম্বর ওয়ার্ডের বরকাটা এলাকার গভীর জঙ্গলে নিয়ে যান শহিদুল।

সেখানে ওঁৎ পেতে থাকা পাঁচ-সাতজনের একটি দল ওই নারীকে শারীরিক নির্যাতনসহ ধর্ষণ করেন। একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললে অভিযুক্তরা তাকে রেখে পালিয়ে যান। পরের দিন শনিবার সকালে পরিবারের লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় গতকাল সোমবার দিবাগত রাত ১টায় ওই নারীর মা বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, নারীকে ধর্ষণের ঘটনায় স্থানীয়রা তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তাদের আজ মঙ্গলবার সকালে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না