,

ইউক্রেনে অস্ত্র সরবরাহ বাড়ানোর প্রতিশ্রুতি দিলেন মাখোঁ

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনে আগামী দিনে অস্ত্র সরবরাহ বাড়ানোর পাশাপাশি দেশটির অতিরিক্ত দাবির প্রতি সাড়া দিতেও প্রস্তুত ফ্রান্স। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে এমন প্রতিশ্রুতি দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে।

বিকেলে প্রেসিডেন্ট মাখোঁর সঙ্গে ফোনালাপের পর জেলেনস্কি বলেন, আমাদের মধ্যে ‘দীর্ঘ এবং অর্থবহ’ কথা হয়েছে।

যুদ্ধের প্রথম দিকে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে অস্ত্র দিয়ে সহযোগিতা করে ফ্রান্স। ক্রমবর্ধমান উত্তেজনা বন্ধে পুতিনের সঙ্গে বৈঠক করেও কোনো সমাধানে পৌঁছাতে পারেননি তিনি। এ অবস্থায় ইউক্রেনকে অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিলেন মাখোঁ।

রুশ যোদ্ধাদের বিরুদ্ধে লড়তে ইউক্রেনকে সবচেয়ে বেশি অস্ত্র সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। ভবিষ্যতে আরও সামরিক চালান কিয়েভে পৌঁছানোর কথা রয়েছে। এ ছাড়া যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, জাপানসহ অনেক দেশ সামরিক সরঞ্জাম দিয়ে যাচ্ছে জেলেনস্কিকে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য