,

বিনা উইকেটে দেড়শ পার করে লাঞ্চে গেল বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন ব্যাট করছে বাংলাদেশ। যেখানে বিনা উইকেটে দলীয় দেড়শ পার করে লাঞ্চে গেছে স্বাগতিকরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে ৪৭ ওভারে ১৫৭ রান সংগ্রহ করেছে। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার করা ৩৯৭ রানের চেয়ে এখনো ২৪০ রান পিছিয়ে মুমিনুলরা। তামিম ৮৯ ও জয় ৫৮ রানে অপরাজিত আছেন।

এর আগে টেস্ট ক্যারিয়ারের ৩২তম অর্ধশতক তুলে নেন বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল। পরে আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়ও ফিফটির দেখা পান।

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে শুরু থেকেই চালিয়ে খেলেছেন তামিম। ৫২ বলে ৩৫ রান নিয়ে দিন শুরু করা তামিম এদিন মাত্র ২১ বল খেলেই ফিফটিতে পৌঁছান। ইনিংসের ২৪ তম ওভারের প্রথম বলেই লেট কাটে রমেশ মেন্ডিসকে সীমানাছাড়া করে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন তামিম। তার সঙ্গে ক্রিজে থাকা তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয় অবশ্য বেশ সতর্কতার সঙ্গেই ব্যাট চালাচ্ছেন।

টেস্টে ৬১ ইনিংস পর উদ্বোধনী জুটিতে এই প্রথম ১০০ রান তুলেছে বাংলাদেশ। তামিম-জয়ের এই জুটির আগে ২০১৭ সালের মার্চে সর্বশেষ উদ্বোধনী জুটিতে শতরান তুলেছিল বাংলাদেশ, সেটাও ছিল লংকানদের বিপক্ষে।

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী