,

আবারও পি কে হালদারকে আদালতে তুলছে ইডি

news-image

অনলাইন ডেস্ক : প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাতের দায়ে অভিযুক্ত প্রশান্ত কুমার (পি কে) হালদারসহ পাঁচজনকে আজ মঙ্গলবার আবারও কলকাতার নগর দায়রা আদালতে তুলছে দেশটির তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এর আগে গত তিনদিন ধরে তাদের দফায় দফায় জেরা করেছে ভারতীয় এই সংস্থাটি।

গত শনিবার থেকে পি কে হালদারসহ পাঁচজনকে হেফাজতে নেওয়ার পরে মামলার কী অগ্রগতি হয়েছে, সে সম্পর্কে আজ আদালতে জানানো হতে পারে। পাশাপাশি আরও বেশিদিন পি কে হালদারকে তাদের হেফাজতে রাখার আবেদন করতে পারে ইডি। ধারণা করা হচ্ছে, তদন্তে অগ্রগতির ব্যাপারে আদালতকে একটা মোটামুটি ধারণাও দিতে পারে ইডি।

এর আগে গত শনিবার ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করা হয় পি কে হালদারসহ ছয়জনকে। এরপর তাদের রিমান্ডে নিতে আবেদন করা হয়। আদালত ইডির আবেদন মঞ্জুর করে এবং পাঁচজনকে তিনদিনের হেফাজত দেয় এবং একজনকে জেলে পাঠায়।

পরে ইডির বরাত দিয়ে ভারতের বিভিন্ন গণমাধ্যম জানায়, পি কে হালদার রেশন কার্ড, ভারতের জাতীয় পরিচয়পত্র, আয়কর দপ্তরের পরিচয়পত্র পি এ এন (প্যান) ও আধার কার্ডের মতো ভারতীয় বিভিন্ন সরকারি পরিচয়পত্র জালিয়াতি করে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে অবস্থান করছিলেন। সেখানে তিনি শিব শংকর হালদার নাম নিয়েছিলেন।

যদিও সরকার জানিয়েছে, পি কে হালদারের গ্রেপ্তারের বিষয়টি ভারত এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি