,

তাপদাহের পর প্রবল বৃষ্টি থমকে দিয়েছে রাজধানীর জীবন, নৌপথে ছোট লঞ্চ বন্ধ

news-image

 টানা কয়েকদিন তাপদাহের পর প্রবল বৃষ্টি থমকে দিয়েছে রাজধানীর জীবন; দুযোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকা থেকে বেশ কয়েকটি নৌপথে লঞ্চ ও স্টিমার চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

বুধবার কয়েক দফায় হালকা বৃষ্টির দেখা মিললেও বৃহস্পতিবার ভোরের দিকে শুরু হয় ভারি বর্ষণ। এরইমধ্যে সকাল সাড়ে ৮টার দিকে চারদিক অন্ধকার করে রাজধানীতে প্রবল বাতাস নিয়ে শুরু হয় বজ্রবৃষ্টি। এতে অফিসগামী যাত্রী ও স্কুল-কলেজমুখী শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েন।

অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক শফিকুল হক বলেন, “খারাপ আবহাওয়ার কারণে আমরা কয়েকটি রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছি।”

কোন কোন পথে লঞ্চ-স্টিমার চলাচল বন্ধ করা হয়েছে জানতে চাইলে তিনি মাওয়া-কাওড়াকান্দি, দৌলতদিয়া-পাটুরিয়া, নারায়ণগঞ্জ-চাঁদপুরসহ কয়েকটি রুটের কথা বলেন।

এদিকে বিআইডব্লিউটিএর সময় নিয়ন্ত্রক আলমগীর হোসেন বলেন, “আবহাওয়ার কারণে নৌবন্দরগুলোতে দুই নম্বর হুঁশিয়ারি সংকেত রয়েছে। এর মধ্যে ৬৫ ফুটের কম দৈর্ঘ্যের লঞ্চ চলাচল নিষেধ। সদরঘাট থেকে চাঁদপুরের রুটের বড় লঞ্চগুলো সকালে ছেড়ে গেছে।”
ঢাকা থেকে চাঁদপুরগামী অধিকাংশ লঞ্চের দৈর্ঘ্য ১০০ ফুটের বেশি বলে জানান তিনি।

আলমগীর বলেন, নারায়ণগঞ্জ-মতলব, দৌলতদিয়া-কাওড়াকান্দিসহ কয়েকটি পথে চলাচলকারী লঞ্চের দৈর্ঘ্য ৪০-৪৫ ফুট। এগুলো ছাড়া হবে না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে