,

ভোটের এক মাস আগেই কুমিল্লায় বিজিবি মোতায়েন

news-image

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ১ মাস আগে আজ রোববার থেকে বিজিবিকে মাঠে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, প্রচারণা শুরু হলে ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট আচরণবিধি পর্যবেক্ষণে মাঠে থাকবেন। আপাতত আজ থেকে এক প্লাটুন বিজিবিকে মাঠে থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের সঙ্গে থাকবেন একজন ম্যাজিস্ট্রেট।

কুমিল্লা-১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইসহাক জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এই বিজিবি প্লাটুনের দায়িত্বে থাকবেন। যে কোন অপ্রীতিকর ঘটনা ঠেকাতে ব্যবস্থা নেওয়া হয়েছে। এখনই প্রার্থীদের প্রচারণা শুরুর কথা নয়। তারপরও যারা প্রচারণার চেষ্টা চালাচ্ছেন তাদের শোকজ ও মৌখিকভাবে সতর্ক করা হচ্ছে।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ১৮৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে ৫ জন মেয়র, ১৪৭ জন কাউন্সিলর এবং ৩৭ জন সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী। এ পর্যন্ত ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশনে ভোটগ্রহণ শুরু হবে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না