টুইটার বন্ধ করে দেবেন সালমান?

news-image

বিনোদন প্রতিবেদক : শাহরুখ খান ও আমির খানকে নিয়ে ভক্তরা আক্রমণাত্মক মন্তব্য বন্ধ না করলে টুইটার অ্যাকাউন্ট বন্ধ করার হুমকি দিয়েছেন সালমান খান। বুধবার গভীর রাতে টুইটারে বার্তা দিয়ে সতর্ক করে দেন তিনি।
 
একটি টুইটার বার্তায় তিনি বলেছেন, শাহরুখ ও আমির এগুলো পছন্দ করে না। আর আমার ভক্তদের বলছি আমাকে ছোট করো না। শাহরুখ ও আমির আমার বন্ধু।  ১, ২ কিংবা ৩ নম্বর নিয়ে পরোয়া করি না। বুঝেছো?
 
এক দশকের বেশি সময় ধরেও বলিউডের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিন খান। সালমান, শাহরুখ ও আমিরের মতো বলিউডের বক্স অফিস মাতাতে পারেনি তেমন কেউ।
 
বহুদিন ধরে সালমান ও শাহরুখের মধ্যে চলা বিবাদ গত বছর মিটে গেছে। আইফার একটি অনুষ্ঠানে পরিচালক সাজিদ নাদিওয়ালা এই তিনখানকে ‘বন্ধু’ হিসেবে উল্লেখ করেছেন। এমনকি সম্প্রতি শাহরুখ ও আমির তাদের টুইটারে সালমান অভিনীত ‘বাজরাঙ্গি ভাইজান’ ছবির প্রথম লুক প্রকাশ করেছেন।
 
তিন খানের মধ্যে কে প্রথম, কে দ্বিতীয় এসব নিয়ে ভক্তদের মধ্যে অনেকদিন ধরেই চলে আসছে তর্ক-বিতর্ক। বিভিন্নসময় এগুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রমণাত্মক পোস্ট দেয়া হয়েছে। আর এসব নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন সালমান। আর এ ধরণের কাজ থেকে ভক্তরা বিরত না থাকলে তিনি তার টুইটারে পোস্ট দেয়া বন্ধ করে দেবেন  বলে ভক্তদের সতর্ক করে দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার