,

দুর্নীতির মামলায় বিএনপি নেত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news-image

নিজস্ব প্রতিবেদক,বগুড়া : দুর্নীতির মামলায় সংরক্ষিত আসনের সাবেক এমপি ও বিএনপি’র সমবায় দলের সভাপতি নূর আফরোজ বেগম জ্যোতির বিরুদ্ধে গ্রেপ্ততারি পরোয়ানা জারি করা হয়েছে।

আজ বুধবার বগুড়ার স্পেশাল জজ আদালতের বিচারক এমরান হোসেন চৌধুরী এই পরোয়ানা জারি করেন। একই সঙ্গে আগামী ১৯ মে তার বিরুদ্ধে দুর্নীতির মামলার রায়ের তারিখ ধার্য করা হয়েছে।

অভিযুক্ত নূর আফরোজ বেগম জ্যোতি জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা। তিনি অষ্টম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি ছিলেন।

বগুড়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী আবুল কালাম আজাদ জানান, দুর্নীতির অভিযোগে নূর আফরোজ বেগমের বিরুদ্ধে ৫৩ লাখ ২৮ হাজার টাকা অবৈধ সম্পদ অর্জনের তথ্য পায় দুদক। একই সঙ্গে তিনি ২৮ লাখ টাকার তথ্য গোপন করেছিলেন। এই বিষয়টির অনুসন্ধান পেয়ে দুদক তার বিরুদ্ধে প্রায় ১২ বছর আগে মামলা করে। মামলার বিচারকার্য শুরু হয় ২০১৭ সালে।

তিনি আরো জানান, ঐ মামলার যুক্তিতর্ক শুনানি ছিল গত বুধবার। এ সময় নূর আফরোজ বেগমের অনুপস্থিতিতে তার আইনজীবী সময় প্রার্থনা করেন। কিন্তু আদালত সময় আবেদন নামঞ্জুর করে জ্যোতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে এই মামলার রায় ঘোষণার জন্য আগামী ১৯ মে দিন ধার্য করা হয়।

 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা