,

ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসার দুঃস্বপ্ন দেখছে : হানিফ

news-image

নিজস্ব প্রতিবেদক,লক্ষীপুর : ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসার দুঃস্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

আজ বুধবার দুপুরে লক্ষ্মীপুরের জেলা শহরের এন আহমদীয়া স্কুল মাঠে পৌর ও সদর থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিএনপির উদ্দেশে হানিফ বলেন, ‘শ্রীলঙ্কার অবস্থা দেখে বাংলাদেশে দিবা স্বপ্ন দেখে লাভ নেই। আগামী সংসদ নির্বাচনে অংশ নিয়ে যদি জনগণের রায় পান, তাহলে ক্ষমতায় আসার স্বপ্ন দেখেন, তা না হলে ষড়যন্ত্র কিংবা অন্য কোনোভাবে ক্ষমতায় আসার স্বপ্ন আপনাদের জন্য দুঃস্বপ্ন হয়ে থাকবে।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলের স্বীকৃতি লাভ করেছে। অথচ বিএনপি দেশের উন্নয়ন চায় না। কারণ, তাদের প্রভু পাকিস্তান উন্নয়নে ব্যর্থ হয়েছে। যে পাকিস্তান এক সময়ে আমাদের শোষণ করেছিল, সে পাকিস্তানের রিজার্ভ এখন ৪৮ বিলিয়ন ডলারের নিচে। আর আমাদের রিজার্ভ এখন ৫০ বিলিয়ন ছাড়িয়েছে। তাই এ অপশক্তির বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে।’

সম্মেলনে পৌর আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল স্বপন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, সহসভাপতি সফিকুল ইসলাম পিন্টু, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এম এ মোমিন পাটোয়ারী, পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হুমায়ূন কবির পাটোয়ারীসহ আরও অনেক।

 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা