,

কুলাউড়ায় সিঁদ কেটে শিশু চুরির অভিযোগ

news-image

নিউজ ডেস্ক : মৌলভীবাজারের কুলাউড়ায় সিঁদ কেটে হাবিবুর রহমান মাহিন নামে সাড়ে তিন বছরের এক শিশুকে চুরির অভিযোগ পেয়েছে পুলিশ। বুধবার ভোরে কুলাউড়া উপজেলার রাতগাউ ইউনিয়নের কওলা গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু হাবিবুর রহমান মাহিন উপজেলার টিলাগাঁও গ্রামের মর্তুজ আলীর ছেলে।

কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লিজা বেগমের স্বামী মধ্যপ্রাচ্যে থাকায় তিনি শিশুটিকে নিয়ে বাবার বাড়ি থাকেন। ভোরে কোনো একসময় ঘরের সিঁদ কেটে শিশুটিকে চুরি করা হয়। খবর পেয়ে ভোরেই পুলিশ ঘটনাস্থলে যায়। শিশুটিকে উদ্ধারে পুরো টিম কাজ করছে। এরই মধ্যে বেশ কিছু তথ্য সংগ্রহ করা হয়েছে। আশা করছি, দ্রুতই শিশুটিকে উদ্ধার করা যাবে।

মাহিনের নানা (মায়ের চাচা) কাদির মিয়া বলেন, “লিজা ও তার ছেলে এক খাটে শুয়েছিল। হঠাৎ ঘুম থেকে উঠে দেখে ছেলে নেই। পরে দরজা খোলা এবং ঘরের এক পাশে সিঁদ কাটা দেখতে পায়। তখনি সে চিৎকার দেয়।”

শিশুটির মা লিজা বেগম বলেন, তিনি তখন ঘুমে ছিলেন। উঠে দেখেন শিশুটি নেই। সঙ্গে সঙ্গেই তিনি চিৎকার দেন। তখন লোকজন দ্রুত ঘর থেকে বের হয়।

এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানায় পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না