,

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়াজ মোহাম্মদ স্কুল মাঠে মিনি ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন

news-image

বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন, যুব সমাজ দেশের প্রাণ শক্তি। আজকে যারা যুবক তাদের তারুণ্যদিপ্ত প্রাণশক্তি দেশের উন্নয়নের অন্যতম হাতিয়ার। কিন্তু বর্তমানে মাদাকসক্তি তরুণদের দেশপ্রেম, সমাজপ্রেম, পরিবারপ্রেম এমনকি মানবপ্রেমকে ধ্বংশ করে দিচ্ছে। এই মাদকাসক্তি থেকে দেশকে বাঁচাতে হলে তরুন সমাজকে খেলাধুলায় আগ্রহী করে তুলতে হবে। বুধবার মেয়র নিয়াজ মোহাম্মদ স্কুল মাঠে দক্ষিণ মোড়াইল যুবকবৃন্দের উদ্যোগে আয়োজিত হালিমা টেলিকম টিভিকাপ মিনি ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধনকালে এ কথা বলেন। তিনি এসময় বিভিন্ন খেলাধুলায় পৃষ্ঠপোষকতা করতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ এড. আব্দুল কবীর (তপন) এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালিমা টেলিকমের জেনারেল ম্যানেজার মোঃ ইয়াকুব আলী লিকসন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জামাল খান, সাবেক ফুটবলার ওয়াসীওর রহমান মোল্লা, সাবেক ফুটবলার ও ক্রীড়া সংগঠক মাকসুদুর রহমান মোল্লা শাহিন। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন রুবেল। উদ্বোধণী খেলায় ফুটবল ফ্রেন্ডস, কলেজপাড়া বনাম আব্দুল্লাহ স্মৃতি সংসদ, মৌড়াইল প্রতিযোগিতায় অংশ গ্রহন করে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ