,

কুমিল্লায় মালবাহী ট্রেন লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম যোগাযোগ বন্ধ

news-image

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লায় মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-চট্টগ্রাম, কুমিল্লা-সিলেট, ঢাকা-নোয়াখালী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রোববার রাত পৌঁনে ৪টার দিকে বুড়িচং উপজেলার রাজাপুর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

লাকসাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার জানান, চট্টগ্রাম থেকে ঢাকামুখী মালবাহী ট্রেন রাজাপুর স্টেশন এলাকায় পৌঁছালে তিনটি বগি লাইনচ্যুত হয়। যার ফলে এ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

তিনি বলেন, রেলওয়ের একাধিক টিম লাইন মেরামতের কাজ করছে। যেহেতু লাইন বাঁকা হয়ে গেছে, স্বাভাবিক হতে কতক্ষণ লাগবে তা বলা যাচ্ছে না।

লাকসাম ও আখাউড়া রেলওয়ে জংশন থেকে দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানিয়েছেন লাকসাম রেলওয়ে জংশনের সহকারী প্রকৌশলী লেয়াকত আলী মজুমদার। তিনি জানান, উদ্ধার কাজে আরও ২ ঘণ্টার মতো সময় লাগতে পারে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না