,

নাসিরনগরে ধান কাটার মেশিনের নীচে পড়ে শিশুর মৃত্যু

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ধান কাটার মেশিনের(কম্বাইল্ড হারভেস্টর) নিচে পড়ে ঘটনাস্থলেই বাধঁন সরকার (৫)নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার বিকালে উপজেলার সিংহগ্রামে এই দূর্ঘটনা ঘটে। নিহত বাধঁন সরকার কুন্ডা ইউনিয়নের আন্দাবহ গ্রামের সুশান্ত সরকারের ছেলে। নিহত বাধঁন আজ সকালে সিংহগ্রাম মায়ের সাথে দাদু নারায়ন বিশ্বাসের বাড়িতে বেড়াতে আসে।

নিহতের পরিবার ও স্থানীয় ইউপি সদস্য রতন সাহাজী জানান,সিংহগ্রামের জমিতে কম্বাইল্ড হারভেস্টর দিয়ে ধান কাটা চলছিল। ধান কাটার মেশিন যখন রাস্তা দিয়ে ধান জমিতে যাওয়ার সময় চালক যখন মেশিনটি পেছনের দিকে ব্রেক করে তখনই ঘটে যায় মারাত্মক দূর্ঘটনা। পেছনে থাকা শিশু বাধঁন চাকার নীচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এসময় স্থানীয় লোকজন মেশিনটি আটক করলেও চালক রাজু মিয়া পালিয়ে যায়।

থানার অফিসার ইনর্চাজ মোঃ হাবিবুল্লাহ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য