এবার ম্যাগাজিনের কাভারে নগ্ন মাইলি

news-image

বিনোদন প্রতিবেদক : গত কয়েক বছরের মধ্যে ক্রমাগতভাবে সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত সংগীতশিল্পী-অভিনেত্রী হিসেবে বারবারই উঠে এসেছে মাইলি সাইরাসের নাম। বিভিন্ন কা- ঘটানোর মধ্য দিয়ে মিডিয়ার সংবাদে পরিণত হওয়াটা যেন অভ্যাসে পরিণত হয়েছে তার। এর আগে বিভিন্নজনের সঙ্গে স্ক্যান্ডাল, নিজের নগ্ন সেলফি পোস্ট, মাতাল হয়ে গাড়ি চালানো, স্টেজে অশ্লীল অঙ্গভঙ্গিসহ বিভিন্ন কারণে বিতর্কের মুখে পড়েছেন তিনি। তারই ধারাবাহিকতায় সম্প্রতি আবারও পুরোপুরি নগ্ন হলেন মাইলি সাইরাস। তবে এবার তিনি নিজের পোষা প্রিয় সাদারঙা কুকুরসহ নগ্ন পোজ দিয়ে ব্যাপক আলোচনায় চলে এসেছেন। ‘পেপার’ ম্যাগাজিনের কাভার মডেল হিসেবে এবার নগ্ন হলেন তিনি। তার এ ছবিটি গত দুদিনে গুগল সার্চের শীর্ষে রয়েছে। ছবিতে পুরোপুরি নগ্ন হয়ে কুকুরকে সামনে রেখে পোজ দিয়েছেন তিনি। এরকমভাবে বেশ হাস্যোজ্জ্বল দেখা যায় মাইলিকে। তবে ম্যাগাজিনটিতে এবার তিনি এভাবে পোজ দিয়েছেন পশু অধিকার রক্ষার্থে। এমনটাই জানিয়েছেন খোদ মাইলি। ম্যাগাজিনের সাক্ষাৎকারেও তিনি পশুদের প্রতি দায়িত্ববোধ ও ভালবাসার কথা জানিয়েছেন। তবে অনেকেই প্রশ্ন তুলেছেন পশু অধিকার রক্ষায় মাইলির মতো তারকাকে কেন নগ্নতার সাহায্য নিতে হবে! অবশ্য আলোচনা-সমালোচনায় কান দেয়ার পাত্রী নন মাইলি। এ বিষয়ে তিনি বলেন, পশুদের প্রতি ভালবাসা প্রদর্শন আমাদের নৈতিক দায়িত্ব বলেই মনে করি। তাদেরও কিন্তু অধিকার রয়েছে। সেই অধিকার সম্পর্কে সবার সচেতন হওয়া উচিত। নিজ নিজ জায়গা থেকে অন্য প্রাণীদের প্রতি আমাদের সুবিচার করা উচিত। কিন্তু অনেক সময়ই দেখা যায় আমরা তার উল্টোটা করছি। মূলত সচেতনতা তৈরির লক্ষ্যেই আমার প্রিয় প্রাণীটিকে নিয়ে কাভার মডেল হয়েছি ‘পেপার’ ম্যাগাজিনের। আর অনেকইে নগ্নতা নিয়ে প্রশ্ন তুলছেন। লক্ষ্য করলে দেখবেন আমি এবং আমার কুকুর দুজনই নগ্ন। অর্থাৎ মানুষ ও পশুর প্রতি সমান আচরণের একটি প্রতীক এটি।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার